পটুয়াখালী খবর
কলাপাড়ায় ৬৫ বছরের ভোগদখলীয় জমিতে হামলা ও লুটপাটের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ বছর ধরে ভোগদখল করা জমিতে বসতবাড়ি ভাঙচুর ও মাছের ঘের লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধ কৃষক আবদুল বারেক হাওলাদার কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
কলাপাড়ায় ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ, ধামাচাপার চেষ্টা
পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও প্রভাবশালীর ভয়ে পরিবারটি মুখ খোলার সাহস পায়নি। পরবর্তীতে বিষয়টি স্থানীয় শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তা এলাকায় জানাজানি হয়ে যায়।
কলাপাড়ায় বাল্যবিয়েকে 'লাল কার্ড': ১০ ছাত্রীকে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা বাল্যবিয়েকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে কুপ্রথাটিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উদ্যোগে এ সময় অসহায় ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
কুয়াকাটায় আদিবাসী দিবসে রাখাইনদের অস্তিত্ব রক্ষার ডাক
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে রবিবার এক বিশেষ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার দাবি জানান।
কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের ডাক
পটুয়াখালীর কলাপাড়ায় ইনসাফপূর্ণ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।